news menu left
news menu right
Home
প্রধানমন্ত্রীর কথা বিশ্বাসযোগ্য নয়: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষ এখন প্রধানমন্ত্রীর কথায় গুরুত্ব দেয় না। কারণ, তাঁর কথা বিশ্বাসযোগ্য নয়।
 তারেক রহমানের ৪৭তম জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার এক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)। ওই অনুষ্ঠান উপভোগ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।

...বিস্তারিত পড়ুন...
 
কায়রোয় সংঘর্ষ অব্যাহত নির্বাচন স্থগিতের সম্ভাবনা

বেসামরিক নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে কায়রোর স্বাধীনতা চত্বরে (তাহরির স্কয়ার) আন্দোলনরত বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ষষ্ঠদিন রাত পর্যন্ত অব্যাহত ছিল। এ পরিস্থিতিতে ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

...বিস্তারিত পড়ুন...
 
চট্টগ্রামে অলির ওপর হামলা

আমাদের প্রতিদিন রিপোর্ট: প্রধানমন্ত্রী এবং স্থানীয় এক নারী সংসদ সদস্যকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার অভিযোগে চট্টগ্রাম আদালতে দায়েরকৃত একটি মানহানির মামলায় আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তা মঞ্জুর করেন।

...বিস্তারিত পড়ুন...
 
বিএনপির জনসভায় এম. ইলিয়াস আলী

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রক্ত দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে
আমাদের প্রতিদিন রিপোর্ট:বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপি’র সভাপতি এম. ইলিয়াস আলী বলেছেন, ভারত সরকার প্রকাশ করেছে যে, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য টিপাইমুখে তারা বাঁধ নির্মাণ করছে। অথচ শেখ হাসিনা গত বুধবার সংসদে বলেছেন, ভারত এককভাবে কিছুই করতে পারবে না। এর বেশ কিছু দিন আগেও শেখ হাসিনা বলেছিলেন আগে বাঁধ নির্মাণ হউক এরপর প্রতিক্রিয়া কি হয় তা দেখা যাবে এবং তার মন্ত্রীরা দীর্ঘদিন যাবত বলে আসছেন টিপাইমুখে বাঁধ নির্মাণ ভারতের আভ্যন্তরিণ ব্যাপার।

...বিস্তারিত পড়ুন...
 
ওয়ানডে দল থেকেও আশরাফুল বাদ

আমাদের প্রতিদিন রিপোর্ট: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল থেকে বাদ পড়া মোহাম্মদ আশরাফুল পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও সুযোগ পাননি। শুক্রবার ঘোষিত হয়েছে ১৫ সদস্যের দলটি।

...বিস্তারিত পড়ুন...
 
তিস্তার দায় দিল্লির: ঢাকা

ঢাকা ডেস্ক :তিস্তা চুক্তি না হওয়ায় জন্য বাংলাদেশ ভারতকেই দায়ী করেছে। তবে ঢাকা আশা করছে, আগামী তিন মাসের মধ্যে এ চুক্তি হবে। মনমোহন সিংয়ের সফর শেষের একদিন পর বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস এক সংবাদ সম্মেলনে বলেন, তিস্তা চুক্তি হয়নি, এর দায়-দায়িত্ব ভারতকেই নিতে হবে।

...বিস্তারিত পড়ুন...
 
জামালপুরগামী কমিউটার ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি : ডাকাতদের অস্ত্রাঘাতে ৪জন ট্রেন খুন, ৩ জন আহত, মালামাল লুট

মো.নজরুল ইসলাম, ময়মনসিংহ : সুষ্ঠু নিরাপত্তার অভাবে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে গত বুধবার রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। অস্ত্রাঘাতে ডাকাতরা ৪জন ট্রেন যাত্রীকে খুন করে ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়েছে।

...বিস্তারিত পড়ুন...
 
খুব শিগগিরই নতুন কর্মসূচি : গয়েশ্বর

আমাদের প্রতিদিন রিপোর্ট:দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তীব্র যানজট ও বিদ্যুৎসহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে খুব শিগগিরই বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

...বিস্তারিত পড়ুন...
 
সরকারের অদক্ষতাই মনমোহনের সফর ব্যর্থ : মির্জা ফখরুল

ঢাকা ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফর ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ব্যর্থতার জন্য সরকারের অদক্ষতাকেই দায়ী করেছেন।

...বিস্তারিত পড়ুন...
 
তৃতীয় দফা বাড়ল বিদ্যুতের দাম

আগামী সপ্তাহে বাড়ছে খুচরা দাম বিজিএমইর উদ্বেগ
আমাদের প্রতিদিন রিপোর্ট: চলতি বছরে তৃতীয়বারের মতো বিদ্যুতের পাইকারি (বাল্ক) দাম ৩১ দশমিক ১৬ শতাংশ বাড়ানো হয়েছে। দুধাপে এ দাম কার্যকর হবে। প্রথম ধাপে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২ টাকা ৮০ পয়সা থেকে ১৬ দশমিক ৭৯ শতাংশ বাড়িয়ে ৩ টাকা ২৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এই দাম চলতি বছরের (২০১১) ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। আর দ্বিতীয় ধাপে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩ টাকা ২৭ পয়সা থেকে ১৪ দশমিক ৩৭ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৩ টাকা ৭৪ পয়সা। ২০১২ সালের এক ফেব্রুয়ারি থেকে এ দাম কার্যকর হবে। বিদ্যুতের এই দাম বৃদ্ধির পরও সরকারকে বছরে ৫ হাজার কোটি টাকা ভর্তুকি বা সহায়তা দিতে হবে। এখনও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের খুচরা মূল্য বাড়ছে না। তবে আগামী সপ্তাহের মধ্যে খুচরা দাম বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

...বিস্তারিত পড়ুন...
 
আ. লীগের কমিটি নিয়ে বিক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মীরা

মিসবাহ সিরাজের বিরুদ্ধে জুতা-ঝাড়ূ মিছিল
রুদ্র মিজান: সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর বিক্ষুব্ধ হয়েছেন দলের তৃণমূল নেতাকর্মীবৃন্দ। ঘোষিত কমিটি থেকে বাদ পড়েছেন অনেক ত্যাগী নেতৃবৃন্দ। ব্যক্তি স্বার্থে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে এমনটি করেছেন বলে অভিযোগ করা হচ্ছে।

...বিস্তারিত পড়ুন...
 
ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন ও নাগরিকত্বের দাবিতে আমরণ অনশন

আমাদের প্রতিদিন রিপোর্ট:বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বৃহস্পতিবার দুপুরে (১২টায়) পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেছে। ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী অবিলম্বে ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নের দাবিতে তারা এই আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন।

...বিস্তারিত পড়ুন...
 
ডিএসই'র প্রধান নির্বাহীর পদত্যাগ

ঢাকা ডেস্ক : সাড়ে সাত মাসে সর্বনিম্ন লেনদেনের দিন ঢাকার পুঁজিবাজারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদত্যাগ দেখলো বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সিইও সতীপতি মৈত্র বৃহস্পতিবার পদত্যাগ করেছেন বলে বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ডিএসই'র জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম

...বিস্তারিত পড়ুন...
 
অর্থনৈতিক সক্ষমতায় পিছিয়েছে বাংলাদেশ

ঢাকা ডেস্ক :ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডব্লিউইএফ) ২০১১-১২ অর্থবছরের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনে (জিসিআর) বাংলাদেশের অবস্থানের আরো অবনমন ঘটেছে। বিশ্ব অর্থনৈতিক সক্ষমতা সূচক অনুযায়ী জিসিআর এ গতবছর বাংলাদেশ ১০৭তম অবস্থানে থাকলেও এ বছর তা একধাপ নেমে ১০৮-এ এসে দাঁড়িয়েছে।

...বিস্তারিত পড়ুন...
 
তিস্তার পানি ঘোলা করে টাকি মাছ ধরার চেষ্টা কেন : খালেদাকে মহিউদ্দিন

আমাদের প্রতিদিন রিপোর্ট:আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর বিরোধীদলের নেতা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনি প্রধানমন্ত্রী থাকাকালে যখন ভারতে গিয়েছিলেন, তখন তো পানি নিয়ে কথা বলতেই ভুলে গিয়েছিলেন।

...বিস্তারিত পড়ুন...
 
চারটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দরপ্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ কমিটি

সৈয়দ সফি : সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি দেশে চারটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দরপ্রস্তাব অনুমোদন দিয়েছে। এই চারটি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে তিনটি ফার্নেস অয়েলভিত্তিক এবং একটি কয়লাভিত্তিক।

...বিস্তারিত পড়ুন...
 
আরও আর্টিকেল...
« শুরুপূববর্তী123456789পরবর্তীশেষ »

পাতা 1 অব 9


প্রবাসী বাংলাদেশীর মুখপত্র





সংবাদদাতা আবশ্যক
সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, মালদ্বীপ, কোরিয়া, জাপান, সংযুক্ত আরব আমিরাত, সউদী আরব, লিবিয়া, বাহরাইন, কুয়েত, ইরাক, কানাডা, ইউএসএ, ইটালী, ফ্রান্স, জার্মানী, স্পেন, রোমানিয়া সহ বিশ্বের শ্রমবান্ধব দেশগুলোতে ’আমাদের প্রতিদিন’-এর জন্য অভিজ্ঞ সংবাদকর্মী নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা বায়োডাটা ও নিজের লেখা একটি রিপোর্টসহ যোগাযোগ করুন।সম্পাদক



ইউকের সামারসেট এর উইনকান্টন এলাকায় কিছু ফ্রি হোল্ড প্লট বিক্রি হবে। প্লটের মূল্য ৫৮০০.০০ পাউন্ড থেকে শুরু
লন্ডনের নিকটবর্তী কেমব্রিজ টাউনের কাছে কিছু ফ্রি হোল্ড প্লট বিক্রি হবে। প্লটের মূল্য ১১,০০০.০০ পাউন্ড থেকে শুরু
ইউকের কেন্টের মেইডস্টোন এলাকায় কিছু ফ্রি হোল্ড প্লট বিক্রি করা হবে। প্লটের মূল্য ৬৮০০.০০ পাউন্ড থেকে শুরু
সাউথ ইষ্ট ইংলেন্ডের কেন্ট শহরে হেক্সটেবল এলাকায় কিছু ফ্রি হোল্ড প্লট বিক্রি হবে। প্লটের মূল্য ১৮,০০০.০০ হাজার পাউন্ড থেকে শুরু
যুক্তরাস্ট্রের টেক্সাস এর প্রিসিডিও এলাকায় ৪০ একর ফ্রি হোল্ড প্লট বিক্রি হবে। এখানে হোটেল কিংবা বাড়ী তৈরী করা যাবে। মূল্য আলোচনা সাপেক্ষ
সিলেটের গোলাপগঞ্জের মাশা মডেল টাউনে এখনই বাড়ী তৈরীর উপযোগী ফ্রি হোল্ড প্লট বিক্রি হবে। প্রতি ডিসিমেলের মূল্য  ৩ লাখ টাকা
সিলেটের গোলাপগঞ্জ থানার পাশে মাকে‍‌‍ট‍‌ করার উপযোগী ১৯ ডিসিমেল ফ্রি হোল্ড জমি বিক্রি হবে। প্রতি ডিসিমেলের মূল্য ১২ লাখ টাকা
ডুবাই সিটিতে ফ্রি হোল্ড একটি ফ্লাট বিক্রি হবে। সাইজ ৬৮৬ স্কয়ার ফিট, সংগে কার পার্কের সুব্যাবস্থা আছে। মূল্য ১৫০,০০০.০০ পাউন্ড
ডুবাই সিটিতে ফ্রি হোল্ড কাফে বার বিক্রি হবে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট করার জন্য খুবই উপযুক্ত একটি স্থান। দোকানের সাইজ ৫৫৭ স্কয়ার ফিট। দোকানের নিজস্ব একটি কার পার্ক আছে। মূল্য ২১০,০০০.০০ পাউন্ড

কিস্তিতে মূল্য পরিশোধ করার
সুযোগ দেয়া হবে
ওয়েব সাইট ভিজিট করুন
www.mashaestates.com

 



 

বৈশাখী মেলা - লন্ডন

mela1.jpg

অনলাইন ভিজিটর

আমাদের সাথে আছে 140 অতিথি অনলাইন


ইতিহাস, ঐতিহ্য ও সাহিত্য

প্রবাস ও প্রবাসীর কথা

ফিচার, সংবাদ ও প্রতিবেদন

জমি বাড়ী ক্রয়-বিক্রয়



সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহজাহান
ইউকে কোমপানি রেজিঃ নং ৫৪৭৫৬৮০, ডাটা প্রটেকশন রেজিঃ নং জেড ৯১০২৮১২, © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আমাদের প্রতিদিন ২০১০
47 Tynewydd Road, Barry, CF62 8AZ, UK :: Email: news@nrb-media.com